হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-09-09T02:00:18+06:00
2026-09-09T02:00:18+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ এএম 
সংগৃহীত ছবি
ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় মামলা করেছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা জানান, ইতালির বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা ও ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে মামলা করেছেন বাঁধন।

তিনি জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে হেনস্তার ঘটনা প্রকাশিত হয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজকরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানান গোলাম মোর্তোজা। কারণ বাঁধন উৎসবের আমন্ত্রিত অতিথি। একজন অতিথির ওপর হামলার ঘটনা তারাও পুলিশকে জানিয়েছেন।

বাঁধনের ভেনিসে দুই দিন থাকার কথা থাকলেও উৎসব কর্তৃপক্ষ তাকে যত দিন ইচ্ছা সেখানে থাকার সুযোগ দিয়েছে। এ সময় তার থাকা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্বও তারা নেবে বলে জানানো হয়েছে।

উৎসব শেষে বাঁধন ঢাকায় ফিরবেন। তবে মামলার কার্যক্রম চলবে। দূতাবাস ও বাঁধনের ভাইয়ের সঙ্গে ইতালিয়ান পুলিশ যোগাযোগ রাখবে। মামলার প্রয়োজনে সাক্ষ্য দিতে ভবিষ্যতে বাঁধনকে আবার ভেনিসে যেতে হতে পারে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে বাঁধন সেখানে যেতে সম্মতি জানিয়েছেন।

এর আগে বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় ভেনিসে হামলার ঘটনা জানান বাঁধন।

তিনি বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে আক্রমণ করেন। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও একদল ব্যক্তিকে বাঁধনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করতে দেখা যায়।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]