লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-08-27T19:01:25+06:00
2026-08-27T19:01:25+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
আন্তর্জাতিক বার্গার দিবস আজ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম 
আজ আন্তর্জাতিক বার্গার দিবস। আজ কিন্তু বার্গার খাওয়ার দিন। বিশ্বের জনপ্রিয় একটি ফাস্টফুড হলো বার্গার। ছোট-বড় সবাই খেতে পছন্দ করেন মুখোরোচক এই খাবার। কম খরচে ও দ্রুত ক্ষুধা মেটানোর অন্যতম এক খাবার এটি। বার্গার বিভিন্ন টপিং, মসলা ও বিভিন্ন ফ্লেভারের তৈরি করা হয়।

এ উপলক্ষে এ দিনেটিতে চাইলে ঘরে তৈরি করুন অথবা বন্ধু কিংবা পরিবারে সদস্যদের নিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে বার্গারের স্বাদ নিন ও দিবসটি উদযাপন করুন।

আন্তর্জাতিক বার্গার দিবস প্রতিবছর ২৮ মে পালিত হয়। আপনি জেনে হয়তো অবাক হবেন, হ্যামবার্গার আমেরিকান ফাস্ট ফুডের একটি প্রতীক। তবে এর উৎপত্তিস্থল কোথায় সেই তথ্য অস্পষ্ট।

তবে জানা গেছে, চেঙ্গিস খানের সামরিক ব্যারাক থেকে শুরু করে নিউইয়র্ক হারবারে জার্মান স্টিমশিপ ডকিং পর্যন্ত হ্যামবার্গারের আকর্ষণীয় অস্তিত্ব ছিল।

বার্গারকে জার্মান শহর হামবুর্গের নামে ডাকা হলেও, হ্যামবার্গার কোথা থেকে এসেছে বা কীভাবে এর নাম রাখা হয়েছে তা কেউ জানে না। তবে ধারণা করা হয়, ১৭৫৮ সালে প্রকাশিত ‘হামবুর্গ সসেজ’ নামক পরিচিত একটি খাবারের রেসিপি থেকে হ্যামবার্গার উদ্ভূত।

কিছু ইতিহাসবিদদের মতে, হ্যামবার্গার ১৯০০ সালে ডেনিশ অভিবাসী লুই ল্যাসেন দ্বারা নিউ হ্যাভেনে তৈরি করা হয়েছিল। আরেকটি সংস্করণ হলো, এটি বিশ্ব মেলায় তৈরি করা হয়েছিল ১৯০৪ সালে সেন্ট লুই ফুড ফেস্টিভ্যালে।

বলা হয়, একজন ব্যবসায়ী ক্ষুধার্ত ছিলেন ও তার দ্রুত খাবার প্রয়োজন ছিল। কথিত আছে, লুই দুই টুকরো রুটির মধ্যে গ্রিলড গরুর মাংস স্যান্ডউইচ করে বার্গারটি তৈরি করেছিলেন। হ্যামবার্গার তৈরির জন্য কৃতিত্বপ্রাপ্ত আরেক ব্যক্তি হলেন অটো ক্রাউস। তবে জনপ্রিয় এই খাবারের উদ্ভাবক কে তা নিয়ে এখনো বিতর্ক আছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]