জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-08-27T18:28:35+06:00
2026-08-27T18:28:35+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
না ফেরার দেশে হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম 
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের বর্ষীয়ান ও কিংবদন্তি অভিনেতা টিম কারি। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের টলুকা লেকে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে মারা যান তিনি। তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্সিয়া হারউইটজ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া টিম কারি পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন। তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৫ সালের কালজয়ী মিউজিক্যাল সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এর আলোচিত চরিত্র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার হিসেবে। এর আগে ১৯৭৩ সালে মঞ্চনাটকেও একই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

কারির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র ছিল স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৯০ সালের টিভি মিনিসিরিজ ‘ইট’-এর ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। চরিত্রটিতে তার অভিনয় ও স্বতন্ত্র অভিব্যক্তি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

এ ছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন ২’, ‘কঙ্গো’, ‘স্ক্যারি মুভি ২’ এবং ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন টিম কারি। সিনেমার পাশাপাশি টেলিভিশন ও ভয়েস অ্যাক্টিংয়েও ছিল তার দাপট।

মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। ব্রডওয়ের ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ ও ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন তিনি।

২০১২ সালে বড় ধরনের স্ট্রোকের পর হুইলচেয়ারে চলাফেরা করতে হলেও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেননি কারি। শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও ভয়েস অ্যাক্টিংসহ বিভিন্ন কাজে যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালে প্রকাশ করেন নিজের আত্মজীবনী ‘ভ্যাগাবন্ড’।

টিম কারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা লুক ইভান্স তাকে সাহসী ও অনন্য প্রতিভার অধিকারী হিসেবে স্মরণ করেছেন।

বহুমুখী অভিনয়, স্বতন্ত্র কণ্ঠস্বর এবং অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে নিজের অনন্য অবস্থান তৈরি করেছিলেন টিম কারি। তার চলে যাওয়া হলিউডের অভিনয়জগতে তৈরি করল এক অপূরণীয় শূন্যতা।

জ/শা




  বিষয়:   হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]