বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-27T16:45:40+06:00
2026-08-27T16:45:40+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
প্যারিসে ফারিণ, ক্যাপশনে জীবনের উপলব্ধি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম 
অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ভ্রমণে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির সৌন্দর্য-সবই নিজের মতো করে উপভোগ করেন তিনি। এবার ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে গেছেন এই অভিনেত্রী।

প্যারিসের ঐতিহাসিক পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। উনিশ শতকে নির্মিত এই স্থাপনাটি প্যারিসের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে। পেছনে ঐতিহাসিক স্থাপনা ও নীল আকাশ-সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে প্যারিসের নান্দনিক পরিবেশ।

তবে ছবির পাশাপাশি ফারিণের দেওয়া ক্যাপশনও অনুসারীদের দৃষ্টি কেড়েছে। প্যারিস ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।

ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই-না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তাসনিয়া ফারিণ। বর্তমানে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন তিনি। গত বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন ফারিণ।

এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]