জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-08-22T02:09:28+06:00
2026-08-22T02:09:28+06:00
শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২২ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
‘ডেমন হান্টার্স’ নাম নিয়ে বিভ্রান্তিতে মামলা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:০৯ এএম 
সংগৃহীত ছবি
সাড়া জাগানো অ্যানিমেটেড সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্স’ নিয়ে নেটফ্লিক্স এবং কনসার্ট প্রোমোটার এইজি প্রেজেন্টসের বিরুদ্ধে মামলা করেছে মেটাল ব্যান্ড ডেমন হান্টার। 

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ব্যান্ডটির অভিযোগ, ‘কেপপ ডেমন হান্টার্স’ সিনেমা অবলম্বনে কনসার্ট ট্যুর আয়োজনের কারণে বিভ্রান্তি দেখা দিয়েছে এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ব্যান্ডটি আদালতের কাছে এমন একটি আদেশ চেয়েছে, যাতে ‘কেপপ ডেমন হান্টার্স’ নামটি সংগীত কিংবা লাইভ কনসার্ট প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা না যায়।

তবে নেটফ্লিক্স বুধবার এক বিবৃতিতে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তারা এই মামলার বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে গঠন হয় ডেমন হান্টার ব্যান্ড। গত বছর বাজারে আসে তাদের সর্বশেষ অ্যালবাম। আগামী অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুর শুরুর কথা রয়েছে ব্যান্ডটির। অন্যদিকে ২০২৫ সালের জুনে নেটফ্লিক্সে মুক্তি পায় অ্যানিমেটেড সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্স’।





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]