লাইফ স্টাইল

2026-08-20T03:22:14+06:00
2026-08-20T03:22:14+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
বাংলাদেশে সেলিনা মনির আবারও ঢাকায় আয়োজন করছেন ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:২২ এএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির আবারও বাংলাদেশ সফরে এসেছেন। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের জন্য একটি বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হ্যান্ডস-অন ওয়ার্কশপ পরিচালনা করবেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেলিনা মনির ইতোমধ্যে এক হাজারেরও বেশি নারীকে পেশাদার মেকআপ প্রশিক্ষণ দিয়েছেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী বর্তমানে সফল ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি অনেকে নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও প্রতিষ্ঠা করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

সেলিনা মনির বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারেন। তার এই ওয়ার্কশপের মূল লক্ষ্য শুধু আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানো নয়, বরং অংশগ্রহণকারীদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একটি টেকসই ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করা।

এই বিশেষ ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, আধুনিক ট্রেন্ড, স্কিন প্রিপারেশন, ক্লায়েন্ট কনসালটেশন, প্রফেশনাল কিট ব্যবস্থাপনা এবং বিউটি ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে সেলিনা মনির মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ফটো ও ভিডিও ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্যাম্পেইনটি শিগগিরই প্রকাশ করা হবে।

এবারের ওয়ার্কশপের প্রধান আউটফিট পার্টনার হিসেবে থাকছে Eleni, যারা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ব্রাইডাল পোশাক সরবরাহ করবে। পাশাপাশি অফিশিয়াল কসমেটিকস পার্টনার হিসেবে থাকবে The Beauty Mall, যারা আন্তর্জাতিক মানের প্রসাধনী সরবরাহ করবে।

আয়োজকদের মতে, এই ওয়ার্কশপ দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা তৈরির পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করবে। সেলিনা মনিরের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতির সমন্বয়ে অংশগ্রহণকারীরা এমন দক্ষতা অর্জন করবেন, যা দেশীয় ও আন্তর্জাতিক-উভয় ক্ষেত্রেই তাঁদের পেশাগত অগ্রগতিতে সহায়ক হবে।

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সেলিনা মনির আবারও প্রমাণ করতে চলেছেন যে, সঠিক প্রশিক্ষণ একজন নারীর জীবন বদলে দিতে পারে।





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]