নিউজ ডেস্ক

বিনোদন

2026-08-16T18:10:08+06:00
2026-08-16T18:10:08+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা হিরো আলমের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম 
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে আসনটিতে শিগগিরই উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা হিরো আলমের নতুন এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে।

গণমাধ্যমকে হিরো আলম বলেন, আপনারা জানেন, আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ, আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। আমি যেন উত্তরাঞ্চলেই থাকি।

তিনি আরও বলেন, এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচনে অংশ নিতে চান।

তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।

জ/শা





  বিষয়:   ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  হিরো আলম 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]