বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-13T11:21:00+06:00
2026-08-13T11:21:00+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, শো নিয়ে অনিশ্চয়তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম 
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নতুন শোয়ের প্রচারণার ব্যস্ততার মধ্যে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন। আগামী ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পাওয়ার কথা করণ জোহরের রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজনের। এতে ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় রয়েছেন শ্বেতা।

তবে শো শুরুর ঠিক আগে অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুস্থ হয়ে তিনি শোতে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

শোটির একটি প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণার বিষয়টি তিনি হাতেনাতে ধরে ফেলেছিলেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে শ্বেতার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকারও আলোচনায় আসে। সেখানে শ্বেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন রাজা। তার দাবি, তাদের দাম্পত্য জীবন চলাকালীন শ্বেতা সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই তিনি মুখ খুলেছেন বলে জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]