বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-01T19:16:43+06:00
2026-08-01T19:16:43+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
বিনোদন
প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম 
জনপ্রিয় নাট্যাভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবীন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত ‘আমার রাজ্যে তুমি’ শিরোনামের নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। নাটকটি শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

মাসরিকুল আলম পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল।

নির্মাতা মাসরিকুল আলম জানান, ‘আমার রাজ্যে তুমি’ এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হার মানে। সম্পর্কের জটিলতা ও বিচ্ছেদের পর মানুষের ভেতরে যে আবেগের পরিবর্তন ঘটে, সেটিই গল্পের মূল উপজীব্য।

তিনি বলেন, আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্কের গল্পই না দেখুক, বরং সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি, নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।

নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তৌসিফ মাহবুবও। তিনি বলেন, গল্পটি পরিচিত আবহের হলেও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। পাশাপাশি মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। নতুন এই জুটির রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


জ/শা




  বিষয়:   তৌসিফ মাহবুব  মালাইকা চৌধুরীর 



Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]