বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-30T17:54:17+06:00
2026-07-30T17:54:17+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বিনোদন
চোট কাটিয়ে ১৮ মাস পর জিমে ফিরলেন রাকুল, বললেন ‘নতুন আমি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম 
দীর্ঘ ১৮ মাসের অপেক্ষা ও কঠিন লড়াইয়ের পর আবারও শরীরচর্চায় ফিরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। দেড় বছর আগে পাওয়া গুরুতর চোটের পর নানা বিধিনিষেধ মেনে চলতে হয়েছে তাকে। অবশেষে জিমে ফেরার বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করে রাকুল জানান, জীবনের এমন কিছু অধ্যায় আসে, যা আগে থেকে কেউ কল্পনাও করতে পারে না। তার জীবনে তেমনই একটি সময় এসেছিল চোটের কারণে।

অভিনেত্রী বলেন, চোটের পর প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একদিকে সুস্থ হওয়ার চেষ্টা, অন্যদিকে ব্যথা ও সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নেওয়া-সবকিছুই ছিল কঠিন। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি।

রাকুল জানান, চোটের পর তার লক্ষ্যও বদলে যায়। আগের মতো বেশি ওজন তোলার চেয়ে সুস্থ হয়ে ওঠাই হয়ে ওঠে তার প্রধান অগ্রাধিকার।

১৮ মাস পর জিমে ফিরে আবেগাপ্লুত হয়ে তিনি লিখেছেন, দীর্ঘ যাত্রার পর নিজের জায়গায় ফিরে আসার মতো অনুভূতি হচ্ছে। তবে আগের সেই রাকুল হয়ে ফেরেননি, বরং আরও শক্তিশালী ও নতুন এক রূপে ফিরেছেন বলে মনে করেন তিনি।

গুরুতর চোটের অভিজ্ঞতা তাকে মানসিকভাবেও আরও দৃঢ় করেছে বলে জানান অভিনেত্রী। বর্তমানে রাকুল প্রীত সিং ব্যস্ত রয়েছেন পরিচালক নিতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং নিয়ে।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]