ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন এক ফটোশুটে রাজকীয় সাজে হাজির হয়ে আবারও ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ঐতিহ্যবাহী অলঙ্কার ও সোনালি রঙের মেটালিক শাড়িতে তাকে দেখা গেছে অনন্য এক আভিজাত্যপূর্ণ লুকে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। তার স্টাইল, অভিব্যক্তি, চোখের চাহনি এবং নান্দনিক উপস্থাপনা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ফটোশুটের ক্যাপশনে অপু বিশ্বাস এই লুকের পেছনে থাকা স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’
নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী আরও লেখেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’
রাজকীয় এই ফটোশুট প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা অপু বিশ্বাসের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও রুচিশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করছেন।
জ/উ