কুমিল্লায় ধানক্ষেত থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

কুমিল্লার লালমাইয়ের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

2026-10-08T21:51:40+06:00
2026-10-08T21:51:40+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুমিল্লায় ধানক্ষেত থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
⏲ ৯:৫১ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কুমিল্লার লালমাইয়ের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

বিষয়টি বিকেলে নিশ্চিত করেন লালমাই থানার ওসি মিজানুর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে তাজমিন এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন। রাতে তার বাবা আবদুল আলীম মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ হয়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। একই স্থানে একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। পরে তাজমিনের বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।

ফরিদা বিদ্যায়াতনের প্রধান শিক্ষক হানিফ বলেন, তাজমিন সপ্তম শ্রেণিতে পড়ত। তবে গত মার্চ মাস থেকে সে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে।

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  কুমিল্লা  শিক্ষার্থী  লাশ উদ্ধার 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত