কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2026-10-05T21:08:28+06:00
2026-10-05T21:08:28+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
⏲ ৯:০৮ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ উল আলম, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের প্রভাষক সাহাব উদ্দিন, হাজারীহাট বিএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী বাবু, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমূখ।


  বিষয়:   নোয়াখালী  মর্যাদা  র‍্যালি  সভা  মিলনায়তন 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত