বিএনপির সরকার বাকস্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে একই সঙ্গে অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না এবং ভবিষ্যতেও করবে না।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিক পরিচয়ে যারা সাংবাদিকতা করেন এবং অপতথ্য প্রচার করেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।
সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আদালতের সম্মতি নেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব বিবেচনা করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
জ/উ