হজ নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-09-24T19:08:46+06:00
2026-09-24T19:08:46+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
হজ নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত আদেশ দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

আদেশে জানানো হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা ব্যাংকে উপস্থিত থাকলে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]