৫১তম বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের ক্ষেত্রে বিডিএস অথবা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে।
জ/উ