মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন হাসিনা: রিজভী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-24T19:38:47+06:00
2026-09-24T19:38:47+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন হাসিনা: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও নিজের অপকর্ম আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধকে ‘আলু-পটোলের’ মতো পণ্য হিসেবে বিক্রি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, রুহুল আমিন গাজী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু শেখ হাসিনার কাছে বিষয়টি গুরুত্ব পায়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, গাজী গণতন্ত্রকে ভালোবাসতেন, ইসলামকে পছন্দ করতেন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করতেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার পক্ষে না থাকার কারণেই রুহুল আমিন গাজীকে দিনের পর দিন রিমান্ডে ও কারাগারে থাকতে হয়েছে।

ভিন্নমত পোষণকারীদের প্রতি শেখ হাসিনার মনোভাবের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তাঁর কাছে কে পক্ষে এবং কে বিপক্ষে-এটাই ছিল মূল মানদণ্ড। কেউ বিপক্ষে গেলেই তাকে মুক্তিযুদ্ধের পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হতো। তাঁর অভিযোগ, এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বড় বড় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শেখ হাসিনা ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়েছেন।

রুহুল আমিন গাজীর মৃত্যুর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘প্রকারান্তরে তাকে হত্যা করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে যেভাবে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, একইভাবে রুহুল আমিন গাজীকেও চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বিরোধী দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা করার অধিকার রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিরোধী দল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় রিজভী আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছেন। অন্যদিকে রুহুল আমিন গাজী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছেন।

স্বৈরশাসনের পতনের প্রসঙ্গ টেনে বক্তব্যের শেষ দিকে রিজভী বলেন, যারা এ ধরনের অপকর্মে জড়িত হন, তাদের পরিণতি এমনই হয়। তাঁর ভাষায়, ‘অত্যন্ত ভীত শৃগালের মতো তাদেরকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে’ এবং অন্তত এই পতন তারা দেখে যেতে পেরেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]