নেপালে বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T09:51:41+06:00
2026-09-17T09:55:19+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নেপালে বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ এএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৯:৫৫ এএম
সংগৃহীত ছবি
নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন।

বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালে চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে তিনি গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ হিসেবে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে নেপালের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয় বাংলাদেশ সরকার। ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য এই অর্থ দেওয়া হয়।

দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় বাংলাদেশের এই উদ্যোগকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক সংহতির একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]