স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-16T20:20:26+06:00
2026-09-16T20:20:26+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম 
সংগৃহীত ছবি
বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএইচওর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জনস্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের নির্ধারিত লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য।

বৈঠকে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অভিন্ন বিষয়গুলোতে নিবিড় সমন্বয় অব্যাহত রাখার ব্যাপারেও তারা একমত হন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]