আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-15T20:22:12+06:00
2026-09-15T20:22:12+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম 
সংগৃহীত ছবি
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তার কার্যক্রম পরিচালনা করে। আজ মঙ্গলবার সচিবালয়ে যানজট নিরসন নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অটোরিকশা বন্ধের পক্ষে সরকার নয় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে দেশের মানুষ সুবিচার পেয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

যানজটের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সমস্যা নিরসনে সমন্বয়ের কাজ শুরু হয়েছে। যানজট কমাতে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]