বিশ্ব কাঁপাতে আসছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

প্রযুক্তির দুনিয়ায় আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা ঘটাতে যুক্তরাষ্ট্রের মঞ্চে হাজির অ্যাপল। নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে উন্মোচিত হলো বহু প্রতীক্ষিত ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ক্যামেরা প্রযুক্তিতে এমন সব অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে, যা স্মার্টফোনের পুরো ধারণাকেই বদলে দিতে চলেছে।

2026-09-10T16:03:37+06:00
2026-09-10T16:03:37+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
বিশ্ব কাঁপাতে আসছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
বিশ্ব কাঁপাতে আসছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তির দুনিয়ায় আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা ঘটাতে যুক্তরাষ্ট্রের মঞ্চে হাজির অ্যাপল। নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে উন্মোচিত হলো বহু প্রতীক্ষিত ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ক্যামেরা প্রযুক্তিতে এমন সব অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে, যা স্মার্টফোনের পুরো ধারণাকেই বদলে দিতে চলেছে।

গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন মডেলের আইফোনগুলো প্রদর্শনের পাশাপাশি সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরেন অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

১২ সেপ্টেম্বর থেকে আগাম ফরমাশ কার্যক্রম শুরু এবং নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যাবে ১৮ সেপ্টেম্বর থেকে।

বাজারে আইফোন ১৮ সিরিজ, এয়ারপডস ৫: যুক্ত হলো যেসব সুবিধা
ফোল্ডেবল আইফোন আনল অ্যাপল, দাম কত
‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ এর সঙ্গে বাজারে এলো এয়ারপডস ৫। শুধু তাই নয়, অ্যাপল ওয়াচে নতুন স্বাস্থ্যসুবিধাও যোগ করার ঘোষণা এসেছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে।

অ্যাপলের এই নতুন চমক বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ঠিক কতটা উত্তেজনার সৃষ্টি করেছে, চলুন জেনে নেওয়া যাক নতুন এসব ডিভাইসের দাম ও চোখ ধাঁধানো সব ফিচার।

নতুন প্রো সিরিজের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সে ল ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সেন্সর ব্যবহারের পাশাপাশি প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে অ্যাপল দাবি করেছে, এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ক্যামেরা ব্যবস্থা রয়েছে ফোনগুলোতে।

অ্যাপলের তথ্যমতে, ক্যামেরার ছয়টি ‘লেজার-কাট ব্লেড’ চারটি ভিন্ন অ্যাপারচার সেটিংয়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে। এর ফলে ছবির ডেপথ অব ফিল্ড ও আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হবে। নতুন সেন্সরের কারণে কম আলোতে ছবি তোলার মানও উন্নত হবে।

আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সে ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্যামেরার সেন্সর থেকে সংগৃহীত স্বাক্ষরযুক্ত তথ্য অ্যাপলের ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মূল ছবির পাশাপাশি একটি আনঅল্টারেবল রেফারেন্স ছবি তৈরি করা হবে।

অ্যাপলের দাবি, আগের এ১৯ প্রো চিপের তুলনায় নতুন চিপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রক্রিয়াকরণের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। ডায়নামিক আইল্যান্ডেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশার ডায়নামিক আইল্যান্ডে একই সময়ে সর্বোচ্চ তিনটি ‘লাইভ অ্যাকটিভিটি’ দেখানো যাবে। দাবি অনুযায়ী, দুই মডেলেই রয়েছে নতুন এ২০ প্রো চিপ। দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে ছয় কোরের সিপিইউ, সাত কোরের জিপিইউ এবং ১৬ কোরের নিউরাল ইঞ্জিন রয়েছে।আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সে নতুন প্রজন্মের সি২ সেলুলার মডেমও যুক্ত করা হয়েছে। আগের মডেমের তুলনায় এটি দ্রুত কাজ করার পাশাপাশি ১৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করবে।

ব্যাটারি সক্ষমতাতেও বড় উন্নতি করা হয়েছে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্সে ই-সিম ব্যবহার করলে একবার চার্জে সর্বোচ্চ ৪৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে।

ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বারগান্ডি রঙে বাজারে পাওয়া যাবে ফোন দুটি। আইফোন ১৮ প্রোর দাম শুরু হবে ১ হাজার ১৯৯ ডলার থেকে এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৯৯ ডলার থেকে।

অ্যাপলের দাবি, অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধাসহ নতুন এয়ারপডস ৫ উন্মোচন করেছে তারা। এয়ারপডস ৪-এর এএনসি সংস্করণের তুলনায় নতুন এয়ারপডস ৫ বাইরের শব্দ ৫০ শতাংশ পর্যন্ত বেশি কমাতে পারে। নতুন মাল্টিপোর্ট অ্যাকোস্টিক আর্কিটেকচার ও উন্নত অ্যাডাপটিভ ইকিউ প্রযুক্তি ব্যবহারের ফলে এর শব্দের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স-নির্ভর লাইভ ট্রান্সলেশন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভাষায় অনুবাদ করা কথোপকথন শুনতে পারবেন।

এয়ারপডস ৫’র সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১২৯ ডলার। ওয়্যারলেস চার্জিং কেস, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং স্টেমে ভলিউম নিয়ন্ত্রণের সুবিধাসহ আরেকটি সংস্করণের দাম ধরা হয়েছে ১৪৯ ডলার। দুটি সংস্করণই ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আপডেট করেছে অ্যাপল। দুটি মডেলেই নতুন ‘হেলথ সেন্সিং সিস্টেম’ যুক্ত করা হয়েছে। অ্যাপলের দাবি, এটি যে কোনো পরিধানযোগ্য ডিভাইসের তুলনায় সবচেয়ে নির্ভুলভাবে হৃৎস্পন্দন শনাক্ত করতে পারে।

উন্নত সেন্সর এবং এআই-নির্ভর নানা সুবিধার পাশাপাশি এসব নতুন পণ্যের সমাহার প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববাজারে আসার অপেক্ষায় থাকা এই ডিভাইসগুলো অ্যাপলপ্রেমীদের দৈনন্দিন জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।


জ/রা




  বিষয়:   আইফোন ১৮ প্রো  আইফোন ১৮ প্রো ম্যাক্স  অ্যাপল 



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]