বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা কিতাবে নয়, বাস্তব জীবনেও নিশ্চিত করতে চান তারা।

2026-09-04T22:01:32+06:00
2026-09-04T22:01:32+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম 
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা কিতাবে নয়, বাস্তব জীবনেও নিশ্চিত করতে চান তারা।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে রাষ্ট্রের কাছে সেটি মুখ্য নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু হিসেবে দেখবেন না এটাই প্রত্যাশা।

তিনি বলেন, বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। প্রত্যেকেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি চর্চা করবেন এটাই রাষ্ট্রের প্রত্যাশা।

অনুষ্ঠানে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জ/শা

  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সংখ্যালঘু 

Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]