রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির কস্ট অ্যাকাউন্টস বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একনজরে—
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
পদসংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: হিসাববিজ্ঞানের মৌলিক বিষয় ও কস্ট অ্যাকাউন্টিং (Cost Accounting) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এমএস এক্সেল ও এমএস অফিসে উচ্চমানের দক্ষতা প্রয়োজন। ইআরপি বা অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও রংপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
যেসব সুবিধা থাকছে
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল পণ্যে ছাড় এবং প্রাণ-আরএফএলের আউটলেট বা শোরুম থেকে বাকিতে পণ্য কেনার সুবিধাও রয়েছে। এ ছাড়া ছয় মাসের শিক্ষানবিশকাল শেষে বেতন পুনর্নির্ধারণ করা হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬।