বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আশরাফ উদ্দিন (মিলন ভূঁইয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি ও দৈনিক জবাবদিহির সম্পাদক মো. আক্তার হোসেন রিন্টু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।