যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোন কোন কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করে দূতাবাসটি।
পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
জ/উ