আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের স্থিতিশীলতা

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-08-05T09:26:15+06:00
2026-08-05T14:39:53+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের স্থিতিশীলতা
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ২:৩৯ পিএম
আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের স্থিতিশীলতা
টানা দুই কার্যদিবসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে স্থিতিশীলতার আভাস মিলেছে। বুধবার (৫ আগস্ট) গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসন এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক উদ্যোগের অগ্রগতির দিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে। এ কারণে আপাতত তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

এদিকে, কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা দেখা দেয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হওয়ার দাবি করেছেন, তেহরান তা অস্বীকার করেছে।

কাতারের আমিরি দিওয়ানের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এক ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]