জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-03T13:14:05+06:00
2026-08-03T13:14:05+06:00
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম 
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তার মতে, এ উদ্যোগ ভবিষ্যতে নৈতিক, সুশৃঙ্খল ও দক্ষ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে। মূল্যবোধভিত্তিক এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]