জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-03T12:35:47+06:00
2026-08-03T12:35:47+06:00
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
জাতিসংঘ মিশনে এফপিইউ ও সোয়াট পাঠাতে পুলিশের প্রস্তুতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম 
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আগামী দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ‘ফর্মড পুলিশ ইউনিট’ (এফপিইউ) ও একটি সোয়াট প্লাটুন পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও মালামাল প্রস্তুত ও যাচাইয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, জাতিসংঘের ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’-এর আওতায় এফপিইউ ও সোয়াট প্লাটুন মোতায়েনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করবে কমিটি।

কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান ও মো. আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, এআইজি এ.এইচ.এম. ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম, পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরী।

আদেশ অনুযায়ী, কমিটি যানবাহন, প্রধান সরঞ্জাম ও মিশনের জন্য প্রয়োজনীয় মালামাল পরীক্ষা-নিরীক্ষা করবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় নতুন সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু, জাতিসংঘ প্রতিনিধিদলের সম্ভাব্য পরিদর্শনের প্রস্তুতি, কার্গো লোড তালিকা প্রণয়ন এবং সদস্যদের বিশেষ সোয়াট প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য সদস্য নির্বাচন করবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলি হোসেন ফকিরের অনুমোদনে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]