অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-08-02T12:45:13+06:00
2026-08-02T12:45:13+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
অর্থনীতি
রূপালী ব্যাংকের মূলধন প্রায় দ্বিগুণ
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৪৫ পিএম 
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার জমা হয়েছে। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় পৌঁছেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিএসইসির ১২ জুলাই ২০২৬ সালের সম্মতিপত্র এবং ২২ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১,২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিডিবিএল সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে এসব শেয়ার জমা করেছে।

৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সরকারি ইকুইটির বিপরীতে প্রতিটি ১৫ টাকা ইস্যু মূল্যে (১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়াম) শেয়ারগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় উন্নীত হয়েছে। বর্তমানে মোট পরিশোধিত সাধারণ শেয়ারের সংখ্যা ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮। বিএসইসির শর্ত অনুযায়ী, নতুন ইস্যুকৃত এসব শেয়ার তিন বছর লক-ইন থাকবে।

ব্যাংকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা।

এদিকে, ২০২৫ সালের জন্য রূপালী ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই বছরে সমন্বিত ইপিএস ছিল ১৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৫ টাকা ২ পয়সা।

জ/উ






Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]