এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীনসহ কয়েকজন

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-07-28T21:34:24+06:00
2026-07-28T21:49:55+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীনসহ কয়েকজন
নিউজ ডেস্ক
⏲ ৯:৩৪ পিএম | ২৮ জুলাই, ২০২৬ | মঙ্গলবার
এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীনসহ কয়েকজন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে কয়েকটি গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগও করেছে দলটি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় এনসিপির নেতাকর্মী ও দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করেছে। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত করেই তারা থামেনি, মাইক্রোবাসে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও জানান সালেহ উদ্দিন সিফাত।

এদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত রাজনৈতিক সহিংসতার উদাহরণ। তাঁর দাবি, হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে গেছে।

এনসিপির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জ/শা



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত