গোপালগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-25T15:12:15+06:00
2026-07-25T15:12:15+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৩:১২ পিএম | ২৫ জুলাই, ২০২৬ | শনিবার
গোপালগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে অচিন্ত কুণ্ডু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলাধীন সাতপাড় চামটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অচিন্ত কুণ্ডু মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুণ্ডুর ছেলে। 

সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, অচিন্ত কুণ্ডুসহ চার বন্ধু গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে দুটি মোটরসাইকেল চালিয়ে প্রতিযোগিতা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অচিন্ত নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর তিন বন্ধু আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত