আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-07-25T11:29:49+06:00
2026-07-25T16:32:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:৩২ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি তেলের দামের পতন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।

মূল্যবান ধাতুর বাজার বিশ্লেষক তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হলে স্বর্ণের দামে ফের নিম্নমুখী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের বাজার আবারও ঊর্ধ্বমুখী হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা স্বর্ণের দাম বাড়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। বিনিয়োগকারীরা এখন সুদের হার নিয়ে ফেডের পরবর্তী সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের গতিপ্রকৃতির দিকে বিশেষ নজর রাখছেন।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের কারণে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন আশঙ্কাই স্বর্ণের দামে বড় ধরনের চাপ তৈরি করেছে।

সাধারণত মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণ বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার উচ্চ থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমে যায়। ফলে মূল্যস্ফীতি, সুদের হার এবং ভূরাজনৈতিক পরিস্থিতি—এই তিনটি বিষয়ই বর্তমানে স্বর্ণের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে উঠেছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]