ভারতে ছাত্র আন্দোলনে তীব্র চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, বহাল তবিয়তে শিক্ষামন্ত্রী

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-23T20:37:36+06:00
2026-07-23T20:37:36+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ভারতে ছাত্র আন্দোলনে তীব্র চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, বহাল তবিয়তে শিক্ষামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম 
ভারতে ছাত্র আন্দোলনে তীব্র চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, বহাল তবিয়তে শিক্ষামন্ত্রী
ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী। বিশেষ করে গত কয়েকদিনে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। ছাত্র আন্দোলনের এই জোয়ার নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের ক্ষমতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিক্ষোভ দমাতে পুলিশ গত সোমবার লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এতে শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। প্রধান বিরোধী দলগুলো এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিদিন রাজপথে নামছে এবং গ্রেপ্তার হচ্ছে। কিন্তু চারপাশের এত চাপ সত্ত্বেও নিজের পদে বহাল তবিয়তে রয়েছেন শিক্ষামন্ত্রী।

অন্য গণতান্ত্রিক দেশগুলোতে সরকারের মন্ত্রীরা বিতর্ক বা আন্দোলনের মুখে পদত্যাগ করলেও ভারতে তেমন দৃশ্য অত্যন্ত বিরল। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের কাছে মোদীর এই সিদ্ধান্ত অবশ্য একেবারেই নতুন কিছু নয়। গত ১২ বছরে মোদী সরকারের মেয়াদে বড় ধরনের বিতর্ক বা দেশজুড়ে তীব্র দাবি ওঠা সত্ত্বেও কোনো মন্ত্রীকে পদত্যাগ না করানোর একটি বিশেষ ধারা তৈরি হয়েছে।

মোদী বিরোধীদের মতে, অতীতে কংগ্রেস সরকারের আমলে স্বরাষ্ট্র বা পররাষ্ট্রের মতো বড় বড় মন্ত্রণালয়ের মন্ত্রীরা দায়বদ্ধতা থেকে পদত্যাগ করতেন। তবে মোদী আমলের এই ধারা প্রমাণ করে যে, জনদাবি বা আন্দোলনের মুখে নিজের মন্ত্রীদের রক্ষা করাই বর্তমান সরকারের স্থায়ী রাজনৈতিক নীতিতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ককরোচ পার্টির প্রতিনিধিদের ফের আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় সরকার। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড়।






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]