নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-13T19:32:47+06:00
2026-07-13T19:32:47+06:00
শনিবার, ১ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
বন্যায় নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
বর্তমান বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

ঢাকার বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত এই কন্ট্রোল রুম সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। তবে জরুরি প্রয়োজনে এরপরও মোবাইল ফোনে সেবা অব্যাহত থাকবে।

গতকাল রবিবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, টানা ১১ দিনে প্রতিদিন তিনজন করে মোট ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী পালাক্রমে কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেবেন। প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বিক সমন্বয় রাখবেন।

এছাড়া, কোনো কর্মকর্তা অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে তিনি নিজ দায়িত্বে অন্য কর্মকর্তার সঙ্গে দায়িত্ব সমন্বয় করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]