হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-06-23T18:31:30+06:00
2026-06-23T18:31:30+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩১ পিএম 
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫টি শিশু। মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৯৩ এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত  ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে ১ হাজার ৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]