মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T18:13:46+06:00
2026-06-21T18:13:46+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরস-এর ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও মৎস্য, প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ডের কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাহানা, বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]