ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রাজনীতি

2026-06-17T15:17:00+06:00
2026-06-17T15:17:00+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
ভাঙ্গায় নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১৭ পিএম 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শেখ আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শেখ আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে।


তিনি আরও বলেন, ঢাকায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কাগজপত্র এখনো ভাঙ্গা থানায় পৌঁছেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে আরাফাত আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই হবে আইনগতভাবে নির্ধারক।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]