অনলাইন ডেস্ক

ফিচার

2026-05-11T19:21:24+06:00
2026-05-11T19:21:24+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ফিচার
৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:২১ পিএম 
আফ্রিকার বিনোদন ও ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসর বসেছিল লাগোসে শহরে। জমকালো পোশাক আর সৃজনশীল নকশার ভিড়ে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এক রিয়েলিটি টিভি তারকা-মার্সি আটাং। কারণ, তিনি এমন একটি গাউন পরে অনুষ্ঠানে হাজির হন, যা তৈরি করা হয়েছিল ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, পোশাকটির আকার এত বড় ছিল যে সেটি বহন করতে তাকে কয়েকজন সহকারীর সাহায্য নিতে হয়। এমনকি তার সঙ্গে থাকা সহকারীদের হাতেও দেখা যায় রুটির থালা। এই ব্যতিক্রমী পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে অভিনব ও দারুণ মার্কেটিং কৌশল হিসেবে প্রশংসা করেছেন, আবার অনেকে খাবারের অপচয়ের অভিযোগ তুলে সমালোচনা করেছেন।

তবে সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তারকা জানান, এটি শুধু নজর কাড়ার জন্য নয়, বরং তার নিজস্ব বেকারি ব্যবসার প্রচারের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, লক্ষ্য ছিল ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসাকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরা যা নতুন একটি ট্রেন্ড তৈরি করতে পারে। বিতর্ক থাকলেও এ আয়োজন আবারও প্রমাণ করেছে যে আফ্রিকার ফ্যাশন জগৎ কতটা সাহসী, সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী।

জ/উ





Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]