নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অপরাধ

2026-02-14T16:45:33+06:00
2026-02-14T16:45:33+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
⏲ ৪:৪৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার
নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আউয়াল বলেন, ‘শনিবার ভোররাতে কে বা কাহারা আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে পেট্রোল বোমা হামলা করে। এতে ভেতরে থাকা সব মালমাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়িয়ে দেয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।’


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, ‘রাতের আঁধারে ৪নংওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয়ভীতি দেখানোর দুঃসাহস দেখাচ্ছে একটি পক্ষ। নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান করছি। যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের উস্কানিতে পা দেব না।’

জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে কেউ আমাদের ভয় দেখাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী হয়ে দিপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করব।’

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল বলেন, ‘ফজরের নামাজের আগে আমাকে পাশের ঘর থেকে বের হলে মেরে ফেলবে বলে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়। পরে দেখতে পাই আগুন।’

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত