সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-10T15:29:27+06:00
2026-01-10T15:29:27+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ বলেন, রাতে আমার মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। মা’র চিৎকার শুনে  এসে তাঁকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন আকন্দ বলেন, এক বৃদ্ধাকে শিয়াল কামড়েছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]