সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-04T17:27:18+06:00
2026-01-04T17:27:18+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বিকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। খবর বিডিনিউজের।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেটে এটি তার প্রথম সফর।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]