‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন’

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-26T15:17:25+06:00
2026-09-26T15:17:25+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই নিজের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

তবে বয়স যেন জয়ার রূপ ও লাবণ্যের কাছে থমকে গেছে। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়েও তাই সব বয়সী দর্শকের কাছে তার আকর্ষণ কমেনি। সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করে ফের সেই কথাই মনে করিয়ে দিলেন অভিনেত্রী। রূপের মুগ্ধতার পাশাপাশি জানালেন, কোনো পরিকল্পনা ছাড়াই বিশেষ একটি কাজ করে ফেলেন তিনি।

সাম্প্রতিক প্রকাশিত ছবিতে স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে ফুরফুরে মেজাজে দেখা গেছে জয়া আহসানকে। টেবিলের সামনে বসে থাকা অভিনেত্রীর মুখে ছিল মিষ্টি হাসি। ছবির মাধ্যমে যেন তিনি বোঝাতে চেয়েছেন, হঠাৎ ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিগুলো আসে কোনো পরিকল্পনা ছাড়াই।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই কিংবা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। তার এই কথার সঙ্গে একমত পোষণ করে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়ার আনকোরা অভিব্যক্তি ও মিষ্টি হাসির স্থিরচিত্রও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। তবে হাসির চেয়ে বেশি আলোচনা হয়েছে তার এভারগ্রিন লুক নিয়ে। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় জয়া আহসান বর্তমানে দুই বাংলার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অবসর সময়ে বাড়ির বাগান দেখভাল করতেও ভালোবাসেন তিনি। গাছপালা ও পোষ্যদের সঙ্গে সময় কাটিয়েও ব্যস্ত থাকেন এই অভিনেত্রী।

অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]