টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন যারা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-23T19:33:15+06:00
2026-09-23T19:33:15+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
রেকর্ড সবসময় যে আনন্দের উপলক্ষ হয়ে আসে, তা নয়। গতকাল জাপানের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড নিজের করে নিয়েছেন অভিষেক শর্মা। তবে তাঁর এই রেকর্ডটি সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত এই রেকর্ড গড়ার শঙ্কা নেই তাঁর।

তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন কারা? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই তালিকায়।

দাসুন শানাকা
এই তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ব্যাটার এখনও নিয়মিত খেলে যাচ্ছেন। ১২৪ ইনিংসে প্রায় ১৩০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ২০৪৮ রান, যা তাঁর পারফরম্যান্সের একটি ভালো চিত্র তুলে ধরে। তবে তাঁর নামের পাশে রয়েছে ১৬টি ডাক। পূর্ণ সদস্য দেশ তো বটেই, সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটারদের হিসাবেও এত বেশি ডাক আর কারও নেই।

পল স্টার্লিং
আয়ারল্যান্ড ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পরিচিত মুখ পল স্টার্লিং। ১৬০ ইনিংসে প্রায় ১৩৫ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ২৮৯৯ রান। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অবশ্য ব্যর্থতার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। ১৪ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন এই আইরিশ ব্যাটার। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়।

সৌম্য সরকার
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার। ৮৮ ইনিংসে প্রায় ১২২ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৪৯৪ রান। তবে শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। ফলে তালিকার শীর্ষ তিনে থাকা সৌম্য আর চারটি ডাক পেলেই সর্বোচ্চ ডাকের রেকর্ডধারীর সঙ্গে একই অবস্থানে চলে আসতে পারেন।

কেভিন ও’ব্রায়েন, রাহমানউল্লাহ গুরবাজ, রোহিত শর্মা ও সিকান্দার রাজা
১২টি করে ডাক নিয়ে তালিকার পরের অবস্থানটি ভাগাভাগি করছেন চার ব্যাটার। তাঁরা হলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

জস বাটলার ও রেজিস চাকাভা
১১টি করে ডাক নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার ও জিম্বাবুয়ের রেজিস চাকাভা। দুজনের নামের পাশেই রয়েছে ১১টি করে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]