এক ইভেন্টেই ৩ বিশ্বরেকর্ড ভাঙলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-23T14:08:58+06:00
2026-09-23T14:08:58+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
এক ইভেন্টেই ৩ বিশ্বরেকর্ড ভাঙলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
নাগোয়ায় বুধবার (২৩ সেপ্টেম্বর) নারীদের ৪৯ কেজি বিভাগে তিনটি বিশ্বরেকর্ড গড়ে উত্তর কোরিয়াকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিলেন রি সং গুম।

এই কীর্তির মধ্য দিয়ে টানা তিনটি এশিয়ান গেমস সোনা জয়ী মাত্র চারজন ভারোত্তোলকের এক অভিজাত তালিকায় জায়গা করে নিলেন তিনি। এর আগে জাকার্তা এবং হাংজু আসরেও সোনা জিতেছিলেন রি।

স্ন্যাচ বিভাগে ৯৪ কেজি ওজন তুলে প্রথম বিশ্বরেকর্ড গড়েন রি। আগের বিশ্বরেকর্ড ৯৩ কেজির চেয়ে এক কেজি বেশি তুলেছেন তিনি।

এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজির বিশ্বরেকর্ড দুই দফায় ভেঙে দেন তিনি। প্রথমে ১১৬ কেজি এবং পরে ১২১ কেজি ওজন তোলেন রি।

সব মিলিয়ে ২১৫ কেজি ওজন তুলে আগের বিশ্বরেকর্ডকে সাত কেজি ব্যবধানে ভেঙে দেন তিনি।

২০২১ সালে টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ভারতের মীরাবাই চানু তৃতীয় প্রচেষ্টায় অবশেষে এশিয়ান গেমসে পদক জিতলেন। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি মিলিয়ে সর্বমোট ১৯৮ কেজি ওজন তুলেছেন তিনি। অন্যদিকে স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি মিলিয়ে সর্বমোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার দিয়ানা ত্রি উইজায়ানা।

এশিয়ান গেমস ভারোত্তোলনে টানা তিনটি সোনা জয়ী চতুর্থ এবং প্রথম নারী ভারোত্তোলক হিসেবে ইতিহাস গড়লেন রি। এই তালিকায় তার আগে আছেন ইরানের মোহাম্মদ নাসিরি (১৯৬৬-৭৪), দক্ষিণ কোরিয়ার কিম তায়ে-হিউন (১৯৯০-৯৮) এবং ইরানের বেহদাদ সালিমি (২০১০-২০১৮)। এই তিনজনও টানা তিনটি করে সোনা জিতেছিলেন। তবে এখন পর্যন্ত কেউই টানা চারটি সোনা জিততে পারেননি।


জ/রা




  বিষয়:   ইভেন্টে  বিশ্বরেকর্ড  উত্তর কোরিয়া  অ্যাথলেট 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]