৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-07T16:10:43+06:00
2026-09-07T16:10:43+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ছয় বছরের বিরতির পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মা হওয়ার পর অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী এবার পরিচালক হানসাল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঁকি’র মাধ্যমে শুটিং ফ্লোরে ফিরেছেন।

জানা গেছে, গত মাস থেকেই মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু করেছেন বিপাশা। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নতুন সিরিজে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বারাবাঁকি’। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ বই অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি।

গল্পের পটভূমি ১৯৮৪ সালের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলা। সে সময় সেখানে সক্রিয় হয়ে ওঠা একটি শক্তিশালী আফিম পাচারচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের ঘটনাকে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি।

তৎকালীন পুলিশ কর্মকর্তা অলোক লালের নেতৃত্বে কীভাবে মাদকচক্রটির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছিল এবং মাদক সাম্রাজ্য ভেঙে দিতে পুলিশকে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, সেই বাস্তব ঘটনাই উঠে আসবে সিরিজটিতে।

তবে ‘বারাবাঁকি’তে বিপাশার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। সূত্রের খবর, গল্পে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। মূল কাহিনির সঙ্গে চরিত্রটির একটি গভীর ব্যক্তিগত যোগও রয়েছে বলে জানা গেছে।

চরিত্রের পাশাপাশি লুকেও পরিবর্তন আনছেন বিপাশা। গল্পের প্রয়োজন অনুযায়ী তাঁর সাজপোশাক ও চেহারায় পরিবর্তন করা হচ্ছে। ফলে ছয় বছর পর পর্দায় ফিরে অভিনেত্রীকে ভিন্ন এক অবতারে দেখা যেতে পারে।

মা হওয়ার পর পরিবার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিয়েছেন বিপাশা। এবার ‘বারাবাঁকি’র মাধ্যমে তাঁর অভিনয়ে প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]