তাসকিনের পরিবারের সঙ্গে শাবনূরের বারবিকিউ পার্টি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-06T14:15:28+06:00
2026-09-06T14:15:28+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
তাসকিনের পরিবারের সঙ্গে শাবনূরের বারবিকিউ পার্টি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই এক ঘরোয়া আয়োজনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও তার পরিবারের সঙ্গে দেখা হয়েছে এই অভিনেত্রীর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন শাবনূর। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর সিডনিতে তার ভাইয়ের বাসায় বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। সেখানে তাসকিন ও তার পরিবারের সঙ্গে সময় কাটান তিনি।

শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের প্রশংসা করে শাবনূর আরও লেখেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

আয়োজনের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]