বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-15T10:44:26+06:00
2026-08-15T10:44:26+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
সাদা শাড়িতে ‘একটুখানি শুভ্রতা’ ছড়ালেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৪৪ এএম 
পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তাঁর স্টাইলিশ উপস্থিতি ও নান্দনিক ফ্যাশন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নতুন নতুন সাজে ভক্তদের সামনে হাজির হন তিনি। এবার ধবধবে সাদা শাড়িতে নিজেকে মেলে ধরে ফের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাঁকে দেখা যায় সূক্ষ্ম নকশা করা সাদা শাড়িতে। সাদা ব্লাউজের হাতার কাছেও ছিল রঙিন ফুলের সুতার কাজ, যা তাঁর সাজে ভিন্নমাত্রা যোগ করেছে।

সাজের সঙ্গে গলায় এক স্তরের মুক্তার মালা পরেছিলেন অভিনেত্রী। খোলা চুল ও মিষ্টি হাসিতে তাঁকে আরও প্রাণবন্ত দেখাচ্ছিল। পুরো সাজেই ছিল সাদামাটা অথচ আকর্ষণীয় আবহ।

ফটোশুটের জন্য সাদিয়া আয়মান বেছে নিয়েছিলেন ফুলের বাগান। ফুলে ঘেরা পরিবেশকে পেছনে রেখে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। ছবিগুলো প্রকাশের সময় ক্যাপশনে লেখেন, ‘একটুখানি শুভ্রতা...’।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর’। আবার কেউ তাঁকে ‘সাদা পরী’ বলে মন্তব্য করেছেন। অনেকেই ভালোবাসার ইমোজির মাধ্যমে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

সাদিয়া আয়মানের নতুন নতুন লুক নিয়ে নেটিজেনদের আগ্রহ নতুন নয়। এবারও তাঁর সাদা শাড়ির এই সাজ ভক্তদের নজর কেড়েছে। সম্প্রতি বেশ কয়েকটি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে কাজ করে আলোচনায় থাকলেও বর্তমানে অভিনয়ে তাঁর ব্যস্ততা তুলনামূলক কিছুটা কম দেখা যাচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]