সাইবার অপরাধ ঠেকাতে আলাদা ইউনিট গঠন হচ্ছে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-26T14:41:24+06:00
2026-09-26T14:41:24+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সাইবার অপরাধ ঠেকাতে আলাদা ইউনিট গঠন হচ্ছে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এ ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে সেটি নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে ইউনিটের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে। এ ছাড়া বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিষয় জটিল হবে, সেগুলো কেন্দ্রে পাঠানো হবে। আর যেসব বিষয় থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সেখানেই সম্পন্ন করা হবে।

সাইবার অপরাধের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে সাইবার অপরাধ মোকাবিলায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]