মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-26T14:01:51+06:00
2026-09-26T14:01:51+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম 
সংগৃহীত ছবি
ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসাসংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এবং তার ক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস আরও জানায়, কেউ অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তাই ভিসার শর্ত এবং অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে বার্তায় উল্লেখ করেছে মার্কিন দূতাবাস।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]