বিমান বাংলাদেশের লন্ডনগামী ফ্লাইটে দুই যাত্রীর মারামারি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-18T14:07:17+06:00
2026-09-18T14:07:17+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিমান বাংলাদেশের লন্ডনগামী ফ্লাইটে দুই যাত্রীর মারামারি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয় এবং একপর্যায়ে তারা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উড়োজাহাজে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, যাত্রাপথে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হলে বিষয়টি কেবিন ক্রুদের নজরে আসে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরের ওপর চড়াও হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। একপর্যায়ে মারামারি শুরু হলে ধস্তাধস্তিতে এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।

পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে কেবিন ক্রু ও অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করেন। পরে তাদের শান্ত করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]